স্মার্ট অরা লাইট নিয়ে বাজারে ভিভো’র নতুন দুই ফোন
ছবি তুলতে আলোর স্বল্পতা এবং কালার টেম্পারেচারের অসঙ্গতি এড়ানোর ঘোষণা দিয়ে ভি ২৯ এবং ভি ২৯ই মডেলের দুইটি স্মার্টফোন বাংলাদেশের বাজারে ছেড়েছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো। মাত্র ৭.৪৬ মিলিমিটার স্লিম বডি এবং ১৮৬ গ্রাম হালকা ওজনের স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে সেন্টমার্টিন ব্লু এবং নোবেল ব্ল্যাক নামে চমৎকার দুইটি রঙে। ব্যাক সাইডে গ্লাস ম্যাটেরিয়াল ব্যবহার করায় বেশ প্রিমিয়াম গ্লসি লুক দেয়।
এ নিয়ে ভিভোর কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেছেন, ভিভো গ্রাহককে সর্বোচ্চ সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। স্মার্টফোনেই প্রোফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে আমাদের দীর্ঘ গবেষণার ফল অরা লাইট। আশা করি গ্রাহকের প্রোফেশনাল ফটোগ্রাফিতে ভিভো ভি২৯ স্মার্টফোনই হবে অন্যতম সঙ্গী।
সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিভোর অথোরাইজড শো রুমের পাশাপাশি ই-স্টোরে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভিভো ভি২৯ এর প্রি-বুকিং। ভিভো ভি২৯ এর দাম পড়বে ৫৬ হাজার ৯৯৯ টাকা । অপরদিকে ভিভো ভি২৯ই এর দাম পড়বে ৩৬ হাজার ৯৯৯ টাকা। সাথে রয়েছে আকর্ষণীয় উপহার।
এতে দাবি করা হয়, ভিভোর দীর্ঘ গবেষণার ফলাফল এবারের স্মার্ট অরা লাইট। প্রায় ১৫.৬ মিলিমিটার অরা লাইট মূলত ভি২৭ সিরিজের অরা লাইটের তুলনায় বেশ বড় এবং নান্দনিক। প্রোফেশনাল ফটোগ্রাফির অন্যতম বাঁধা আলোক স্বল্পতাকে দূর করে ত্রিমাত্রিক লাইটিং ইফেক্ট এই লাইট। স্বয়ংক্রিয়ভাবে কাজ করে পাশাপাশি কাজ করে ম্যানুয়ালিও।







